উল্লাপাড়ায় বোরকা পরিহিত দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী বেল্লাল হোসেন (৫২) মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত ১২টার দিকে মৃত্যু হয় তার।
বেলাল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা নতুনপাড়া মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নেওয়াগাছা মহল্লায় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত অতর্কিতে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাতি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।
