সম্প্রতি উপজেলার এক পল্লিচিকিত্সককে নিয়ে জমিজমা-সংক্রান্ত বিবাদের জের ধরে মিথ্যা সংবাদ প্রকাশ ও তার পরিবারকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার সকালে ছয়টি সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুজিত কুমার বলেন, বাঘার গরিব মানুষের চিকিত্সক হিসেবে পরিচিত ডা. উত্তম কুমার সাহার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তার চাচাতো বোন এক চলচ্চিত্র নায়িকার মা ও তার মামা স্বপন মাস্টার প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু তা-ই নয়, ডা. উত্তমের বিরুদ্ধে একটি টিভি চ্যানেলের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আমি যতটুকু শুনেছি, জমিজমা নিয়ে উভয় পরিবারের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে উভয় পক্ষ থেকে থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে।’
