মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য জানান। পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন। এরপরই এ প্রক্রিয়া শুরু হয়।
সেই ঘোষণার পর এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, তাদের মধ্যে সাত জন এসআই, এক জন সার্জেন্ট, পাঁচ জন এএসআই, পাঁচ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল। তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার নিষ্পত্তি শেষে ঐ ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।
কেবল মাদক সেবন নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে এই পুলিশ সদস্যদের কারো কারো বিরুদ্ধে। উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া।
