বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতির নির্দেশক্রমে ও সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক দলের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাত এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একই সঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলীকে (হাসান) ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
