ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৭

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির (২০২১-২০২২) সভাপতি পদে যুগান্তরের মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে ইভিনিং নিউজের এ বি এম সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্তরাঁয় দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। কমিটিতে সহসভাপতি পদে শিকদার আব্দুস সালাম, সারোয়ার কবির, আশুতোষ সরকার; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম এ মান্নান মিয়া ও হাবিবুর রহমান খান; কোষাধ্যক্ষ পদে আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ হাসান,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে ইসরাফিল হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শামীম আহসান, জনকল্যাণ সম্পাদক পদে রুমানা জামান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য সৈয়দ আফজাল হোসেন, মোশারফ হোসেন বাবলু, শামিমা ইয়াসমীন, মোসাদ্দেক আল মাহমুদ, প্রসূণ আশীষ, মঞ্জুরুল করিম, মনির হোসেন, জিহাদুল ইসলাম, সুব্রত মণ্ডল।—বিজ্ঞপ্তি