চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ সেগুনকাঠ আটক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:০৯

চট্টগ্রাম অফিস

সীতাকুন্ডের ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ সেগুনকাঠ বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। গতকাল বুধবার বিশেষ অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কাঠ আটক করা হয়। স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ অভিযান পরিচালনা করে। ভোররাতের দিকে ঢাকা মেট্রো-ন- ১১-০১৩২ নম্বরের একটি কাভার্ড ভ্যান ফৌজদারহাট চেক স্টেশন অতিক্রম করার সময় মাদামবিবির হাট নামক এলাকায় ভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।