পুরান ঢাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:১০

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় রবিবার সকালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর উচ্ছেদ কমিটির সদস্যরা। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা নদীবন্দর কর্মকর্তা যুগ্ম পরিচালক গুলজার আহমেদ ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এছাড়া উচ্ছেদ অভিযানে সার্বিক নিরাপত্তা দিতে নৌপুলিশ, র?্যাব ও বিআইডব্লিউটিএর আনসার সদস্যরা ছিলেন।

যুগ্ম পরিচালক গুলজার আহমেদ জানান, রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাদামতলী এলাকায় ফল ব্যবসায়ীদের দখলে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার থেকে ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট, চর মিরেরবাগ, বছিলা, ওয়াসপুরসহ বিভিন্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর দুই পাশের দখলে থাকা নদীর জমি দখলদারের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।