আওয়ামী লীগ জনগণ ও উন্নয়নের রাজনীতি করে :বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:১০

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ জনগণ ও উন্নয়নের রাজনীতি করে। সে কারণেই ব্রিজ, কালভার্ট, সড়ক, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দিয়েছেন বলেই আজ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারছে।

গতকাল রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের মুড়াপাড়া বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু উদ্বোধন করেন। পরে ঐ সেতু পরিদর্শনকালে সেতুর পাদদেশে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহ্জাহান ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, আওয়ামী লীগ নেতা গোলাম রসূল কলি, জায়েদ আলী, মশিউর রহমান তারেক প্রমুখ।

উল্লেখ্য, মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাকর্মীরা সেতু এলাকায় আয়োজিত সভায় উপস্থিত হন।