গুয়েতেমালায় বিক্ষোভ, কংগ্রেস ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:১২

গুয়েতেমালায় প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তেইয়ের বাজেট অনুমোদনের বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে কংগ্রেস ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে একটা স্থানে আগুন ধরিয়ে দিয়েছেন তারা। দশ মিনিট ধরে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় গুয়েতেমালা শহরে অবস্থিত কংগ্রেস ভবনটি ফাঁকা ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিরোধীরা বলেছেন, বাজেটে বড় অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব প্রকল্প চালাচ্ছেন সরকার ঘনিষ্ঠরা। অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারির প্রভাবকে গুরুত্ব না দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও তহবিল কমিয়েছে। আর তাই সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন তারা। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট অপরাধে জড়িতদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। ইতোমধ্যে তার ভাইস প্রেসিডেন্ট সরে দাঁড়িয়েছেন। —বিবিসি