সভাপতি চাঁন মিয়া, সম্পাদক সাহারুল
সুনামগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৩নং কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৮১ জন ভোটারের মধ্যে ভোট প্রধান করেছেন ৩৩৪ জন। ২২টি পদের মধ্যে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৯ জন। নির্বাচন হয়েছে ১৩টি পদের বিপরীতে। সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মুহাম্মদ শামস উদ্দীন। সভাপতি পদে অ্যাড. মোঃ চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাড. মোঃ সাহারুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে বিজয়ী হয়েছেন অ্যাড. আমিরুল হক (১) ও অ্যাড. নাসিরুল হক আফিন্দী। অর্থ সম্পাদক পদে অ্যাড. মোঃ নজমুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক পদে বিজয়ী হয়েছেন অ্যাড. জয়শ্রী দেব বাবলী।
প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি অ্যাড. আসাদ উল্লাহ সরকার ও অ্যাড. মোঃ সামছুল হক। পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ আব্দুছ ছালাম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ জুয়েল মিয়া ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মোঃ ফরিদ উন নবী, অ্যাড. মোঃ আব্দুল হক, অ্যাড. মোঃ শেরেনুর আলী, অ্যাড. মোঃ আনোয়ার হোসেন ও অ্যাড. মোঃ আজাদুল ইসলাম।
