১১ বছর পর ফের ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। সে লক্ষ্যে তারা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমতি লাভের অপেক্ষায়।
২০০৯ সালে সবশেষ ঢাকা হতে লন্ডনের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি উড়ে যায়। এরপর এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও টার্কিস এয়ারলাইন্স বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করে। বাংলাদেশি যাত্রীদের তারা দুবাই, দোহা ও ইস্তাম্বুল হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয়।
ঢাকা-লন্ডন রুটে ফের ব্রিটিশ এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হলে বাংলাদেশি যাত্রীরা উপকৃত হবেন। এর ফলে সিলেট-লন্ডন রুতে চলাচলকারী বাংলাদেশ বিমানের ওপর চাপ কমে যাবে। যাত্রার সময়ও কমে যাবে।
ব্রিটিশ এয়ারওয়েজের কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে দেশের বিনিয়োগে ইতিবাচক প্রভাব পরবে, একইসঙ্গে দেশের প্রধান বিমানবন্দরটির সুরক্ষা সম্পর্কে বিভিন্ন দেশ ও সংস্থার আশঙ্কা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইত্তেফাক/টিআর
