রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তাইজুল ইসলাম (২৮) নামে এক যুবকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উত্ত্যক্তের শিকার ওই ছাত্রীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন।
রবিবার (২২নভেম্বর) বিকেলে বদরগঞ্জ সদরের পৌর এলাকার চাঁদকুঠিরডাঙ্গা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
জানা গেছে, উত্ত্যক্তকারী তাইজুল ইসলাম উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আজমল হকের ছেলে। প্রায় সময় ওই স্কুলছাত্রীকে পথ আগলে ধরে বিরক্ত করত। পরে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে স্কুল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আরো পড়ুন: টানা ২০ দিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, যে স্কুল ছাত্রী উত্ত্যক্তের শিকার হয়েছে, তার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাইজুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম
