কোদোমো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঐশী

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:০২

 

বিশ্বখ্যাত শিশু প্রসাধনী ব্র্যান্ড কোদোমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিসেস ট্যুরিজম গ্লোবাল ২০১৯ (ফিলিপাইন) জয়ী ফারহানা আফরিন ঐশী। ১৯ নভেম্বর কোদোমোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর তারকা হোটেল ‘ঢাকা রিজেন্সি’-তে আয়োজিত অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফারহানা আফরিন ঐশীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন পেন্টাগন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম এম জাহিদ মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম ও ডিরেক্টর মো. আনোয়ার হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী সহ গণমাধ্যমকর্মীরা।