তা র কা ব চ ন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:৫৩

যে বয়সে আমি জনপ্রিয়তা পেয়েছি, সেটা যদি এখন হতো, তাহলে বুঝতাম। তখন বয়স কম ছিল, অনেক কিছু বুঝিনি। এই না বোঝার কারণে ক্যারিয়ারের একদম পিক টাইমে কাজ ছেড়ে দিয়েছিলাম। অভিনয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত হতে পারিনি। এদিকে আমার মেয়েও ছোট ছিল। পারিপার্শ্বিক নানা কারণ ছিল। সবকিছু কাটিয়ে উঠতে সময় লেগে যায়। তবে আমি আফসোস করি না। নতুন স্বাভাবিকে আমিও নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি। এখন পরিচালকেরা আমাকে নির্ধারিত সময়ের আগে শুটিং স্পটে পান। সবার কাছ থেকে এমন কথা শুনে খুব ভালো লাগছে।

 

কাজের বিরতি ও ফিরে আসার প্রসঙ্গে

অভিনেত্রী সারিকা