ডিরেক্ট টু হোম সেবাদাতা আকাশের সংযোগ এখন কিস্তিতে কেনা যাবে। প্রাথমিকভাবে আইএফআইসি ব্যাংকের ‘আইএফআইসি সহজ অ্যাকাউন্ট’ গ্রাহকরা এ সুযোগ পাবেন। রবিবার থেকে এ সেবা যাত্রা শুরু করল। আইএফআইসি ব্যাংকের ‘আইএফআইসি সহজ ঋণ’-এর মাধ্যমে কিস্তিতে গ্রাহকরা আকাশ বেসিক অথবা রেগুলার সংযোগ কিনতে পারবেন। সঙ্গে থাকবে ছয় মাসের সাবস্ক্রিপশন ফি। এছাড়া আরো দুই মাসের সাবস্ক্রিপশন ফি বিনা মূল্যে পাওয়া যাবে। ১২ মাসের কিস্তিতে এ ঋণ পরিশোধ করা যাবে। সেক্ষেত্রে আকাশ বেসিক গ্রাহকরা প্রতি মাসে ৫৭৮ টাকা এবং আকাশ রেগুলার গ্রাহকরা প্রতি মাসে ৬২২ টাকা কিস্তি পরিশোধ করবেন। আকাশ সংযোগ কেনার জন্য প্রাথমিকভাবে আইএফআইসি ব্যাংকের নির্ধারিত ৩০টি শাখা থেকে এ ‘সহজ ঋণ’ পাওয়া যাবে। পরবর্তী সময়ে ব্যাংকের বাকি শাখায় ও উপশাখায় এ সেবা চালু করার ব্যাপারে আকাশ আশাবাদী। —প্রেস বিজ্ঞপ্তি
