স্টার কাবাব এখন ই-ফুডে

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:০৮

স্টার কাবাব রেস্টুরেন্টের খাবার সরবরাহ করবে ই-ফুড। এর মাধ্যমে দেশের অন্যতম ফুড ডেলিভারি প্ল্যাটফরম ই-ফুড থেকে স্টার কাবাবের খাবার অনলাইনে অর্ডার করে ঘরে বসে সেগুলোর স্বাদ নিতে পারবেন গ্রাহকরা।

এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং স্টার কাবাবের উপদেষ্টা মীর আবির আবরার চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর ফলে রাজধানীর সব শাখা থেকে স্টার কাবাবের খাবার গ্রাহকদের কাছে সরবরাহ করবে ই-ফুড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ই-ফুডের ফুড টেকনোলজি বিভাগের প্রধান মুস্তাহিদউল ইসলাম বাঁধনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি