গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলায় একটি বাগাড় মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৯ কেজি ওজনের মাছটি সোমবার ভোরে পদ্মা নদীর জেলে জয়নাল হালদারের জালে ধরা পড়ে। তিনি বলেন, মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটে মত্স্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মত্স্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা দরে মাছটি ক্রয় করেন। মত্স্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি এক ব্যবসায়ীর কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছি। উপজেলা মত্স্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমানে নদীতে মিঠা পানির বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে।
