সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদাতা
উল্লাপাড়া উপজেলার খাসচর জামালপুর গ্রামের বোরহান উদ্দিন তিন বছর আগে তার আড়াই শতক জমিতে বাণিজ্যিকভাবে আপেল চাষ শুরু করেন। চারা রোপণের ১১ মাসেই আসে ফল। ভালো ফলন পাওয়ায় পরবর্তী সময় তার ফসলি সাড়ে তিন বিঘা জমিতে আরো ২০০ চারা রোপণ করেন। তার সাফল্য দেখে এখন অনেকেই ঝুঁকছেন আপেল চাষে। বোরহান জানান, বর্তমানে প্রতিটি গাছ থেকে ৩০-৪০টি আপেল পাওয়া যায়। গাছ পরিপূর্ণ হলে এক থেকে দেড় মণ আপেল পাওয়া যাবে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, সার্বক্ষণিক আপেল বাগানে সহযোগিতা দেওয়া হচ্ছে।
