বাঘায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১০

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। সোমবার রহমোতুল্লাহ বালিকা বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অসাধারণ স্টল অংশ নেয়। বেলা ১১টার দিকে মেলার স্টল পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম মোহাম্মদ ওয়াইদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকমণ্ডলী।