কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
কম খরচে অধিক লাভ ও পতিত জমি ব্যবহারের সুযোগ থাকায় কলারোয়া উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পানিফলের বাণিজ্যিক চাষাবাদ। বর্তমানে উপজেলার গোপিনাথপুর, তেলকাড়া, গোয়ালচাতর, কুশোডাঙ্গা, মুরারীকাটি ও কেঁড়াগাছিসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানিফল। পানিফলচাষি আব্দুল আজিজ গাজী জানান, প্রতি বিঘা জমি আবাদে ১২-১৫ হাজার টাকা খরচ হয়। আর ফল বিক্রি হয় প্রায় ৩৫-৪০ হাজার টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলার ৩৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। মৌসুমি ফল হলেও পানিফলের চাহিদা দিন দিন বাড়ছে।
