রংপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তাইজুল ইসলাম নামের এক যুবকের এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে বদরগঞ্জ সদরের পৌর এলাকার চাঁদকুঠিরডাঙ্গা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। উত্ত্যক্তকারী তাইজুল ইসলাম উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আজমল হকের ছেলে। প্রায় সময় তাইজুল ঐ স্কুলছাত্রীকে পথ আগলে ধরে বিরক্ত করত। পরে ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।