টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ সীমান্তে সাঁতার কেটে ইয়াবার চালান আনার সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সোয়া ৭টায় টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল নাফ নদীর জইল্যার দ্বীপে অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ উখিয়া কুতুপালং ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিকের পুত্র মো. জোবায়েরকে (৩২) আটক করে। টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
