ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে জরিমানা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১৩

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জে মাস্ক না পরায় ১২ জন, পলিথিন বিক্রির জন্য তিন জন ও হেলমেট না থাকায় এক জন মোটরসাইকেল আরোহীসহ মোট ১৬ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।