বেলকুচিতে আহত অজগর উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১৩

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

মাথায় আঘাত পাওয়া অবস্থায় সাড়ে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোহাগপুর যমুনার চর থেকে সাপটি উদ্ধার করে স্থানীয় দি বার্ড সেফটি হাউজ সংগঠনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, সাপের অবস্থা শঙ্কাজনক হওয়ায় কিছু ছবি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কাছে পাঠিয়ে দিয়েছি। পরে আহত সাপটি সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হূষীকেস চন্দ্র রায়, এমএলএস নবুয়াতের কাছে হস্তান্তর করা হয়েছে।