বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে পুকুর থেকে অমল তিগ্যা (৫০) নামে এক জনের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। সোমবার দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ধারণা করা হচ্ছে মদ্যপ অবস্থায় পুকুরে যান তিনি। এরপর আর উঠে আসতে পারেননি। স্থানীয়ভাবে তার লাশ দাহ করা হয়েছে।
