এনায়েতপুরে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১৪

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুরে ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে (নুরু ডাকাত) গ্রেফতার করেছে পুলিশ। নুরু ডাকাত এনায়েতপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। সোমবার ভোর রাতে এনায়েতপুর থানার এসআই সৌরভ কুমার দত্তের নেতৃত্বে পুলিশ বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান। তিনি বলেন, ১৯৯৮ ও ২০০০ সালের দুটি ডাকাতি মামলায় সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্ত নুরুল ডাকাত দীর্ঘদিন পালিয়েছিল।