শোকাহত কলকাতার ফুটবলও

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ফুটবল ছাড়িয়ে কলকাতার ফুটবলে বাদল রায়ের জন্য শোক প্রকাশ করেছে। ভারতীয় ফুটবলের বিভিন্ন ক্লাবেও খবর গেছে যে বাংলাদেশের সাবেক ফুটবল তারকা বাদল রায় লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকায় শোক পাঠিয়েছে। তাদের ক্লাবের প্যাডে ঢাকার মোহামেডানকে পাঠানো শোকবার্তায় জানিয়েছে, বাদল রায়ের মৃত্যুতে কলকাতার মোহামেডান গভীর শোকাহত। সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ‘বাদল রায় ছিলেন একজন বিখ্যাত ফুটবলার। তার অবদান এশিয়ার ফুটবলেও রয়েছে। আমরা বাদল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবার যেন এই কঠিন সময় পার হয়ে আসতে পারে।’