রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১-এর প্রথম সিনার্জি টিম প্রোগ্রামগত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিমবিল্লাহ ফারুকী অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, গণশিক্ষা কর্মসূচি বাস্তবায়নসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন সার্ভিস প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাগভর্নর মো. রুবাইয়াত হোসেন, এফডিএফএল রোকেয়া ফারুকী, সদ্য সাবেক গভর্নর খায়রুল আলম, গভর্নর নমিনি এম এ ওয়াহাব, সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, ড. মীর আনিসুজ্জামান, সেলিম রেজা, এ এফএম আলমগীর, শামসুল হুদা, শওকত হোসেন, ইভেন্ট চেয়ারম্যান ইবরাহীম জায়েদ পিনাক, মহাসচিব নুরুল হুদা পিন্টু, টিপু খান, ইকবাল করিম প্রমুখ।
