মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের সময় বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:২৩

মেক্সিকো সীমান্তে সেনা ও কোস্টগার্ড সদস্য মোতায়েনের সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ৩১ তারিখ সেনা মোতায়েনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল বলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান।

 পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, ‘তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল, নজরদারি ও শনাক্তকরণ জোরদার করেছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে সংকেত দেওয়ার তার বসিয়েছে।’ প্রতিরক্ষা দপ্তরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তারা আকাশ পথেও এই নজরদারি অব্যাহত রাখবে।’