যুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূতির্তে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০০:৪৭

আওয়ামী যুুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, হাবিবুর রহমান পবন, নবি নেওয়াজ, এনামুল হক খান, সাজ্জাদ হায়দার লিটন, সুভাষ চন্দ হাওলাদার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতবর, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, অর্থবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল যৌথভাবে পরিচালনা করেন ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার ও এহসানুল হক জিহাদী। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।