পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ডায়াবেটি ও হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজগ্রাম দক্ষিণ হুলাইনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইসহাক চৌধুরী একাধারে লেখক, গবেষক ও পুঁথি সংগ্রাহক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবলিওগ্রাফার হিসাবে সফল কর্মজীবন শেষে গবেষণার কাজে নিয়োজিত ছিলেন।
