দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান-অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।
আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, ইমিলা হকসহ অনেকে। মান-অভিমান নাটকে লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম। নাটকটি মধ্যবিত্ত পরিবারের ৫ মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
