নামমাত্র লভ্যাংশ দেবে ওয়েস্টার্ন মেরিন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২০:৩২

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নামে মাত্র লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাত্ কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৮৬ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক ০৬ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির                         বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর  লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।