ক্যানসারের মোকাবিলায় সহযোগিতার জন্য সম্প্রতি মেঘনা বেভারেজ লিমিটেড ও বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেঘনা বেভারেজের পক্ষে তাহমিনা মোস্তফা, পরিচালক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের পক্ষে সারওয়াত সিরাজ, নির্বাহী প্রধান চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে মেঘনা বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার আগামী এক বছর বিএএনসিএটিয়ের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত গরিব মানুষকে ক্যানসার চিকিত্সায় আর্থিক সহায়তা করবে
০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও কাজী ওসমান আলী গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে ফরিদপুরের ভাঙ্গায়, কুমিল্লার মুরাদনগরে এবং নোয়াখালীর ছয়ানী বাজারে ব্যাংকে শাখা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডির প্রধান আব্দুল মোতালেব এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন
০০০০০
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও ‘নগদ’-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী লংকাবাংলার গ্রাহকরা নগদের মাধ্যমে কার্ডের বিলসহ অন্যান্য সুবিধা পাবেন। লংকাবাংলার এমডি খাজা শাহরিয়ার ও নগদের পরিচালক, অ্যাক্টিং সিইও এবং সিএফও মোহাম্মদ আমিনুল হক চুক্তিতে স্বাক্ষর করেন
০
