বেলুন উড়িয়ে উদ্বোধন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২১

করোনাকালে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিসিবির দ্বিতীয় টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-২০ কাপ মাঠে গড়াল। গতকাল মিরপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। করোনার কারণে আর কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছিল না। বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী ম্যাচ দিয়ে গতকাল শুরু হয় এই টুর্নামেন্ট। অনুমিতভাবেই মিরপুরের গ্যালারি ছিল দর্শকশূন্য। তবে গ্যালারিতে ঠাঁই পেয়েছে নানা রঙের ব্যানার। অংশগ্রহণকারী পাঁচ দলের ব্যানার ছিল। সম্প্রচার স্বত্ব পাওয়া টি-স্পোর্টস, বিসিবি, টাইটেল স্পন্সর ওয়ালটনের ব্যানারে রঙিন ছিল স্টেডিয়ামের গ্যালারি ও বাউন্ডারি লাইনের বোর্ডগুলো।