ক্যাপশন চিঠি

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল গরুর বাজারের দৃশ্য এটি। গত সোমবারে (২৩ নভেম্বর) তোলা ছবি। সরাইল সার্কেল অফিস সংলগ্ন। শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে ঘেঁষাঘেঁষি করছে। কারোর মুখেই নেই মাস্ক। সরাইল উপজেলা তথা সমস্ত বাংলাদেশের গরুর হাটের দৃশ্য একই রকম! সব ক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। কই! কেউ তো সরকারের নির্দেশনা মানছে না? প্রশাসনও নির্বিকার! পরিশেষে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—বিশেষ করে গরুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধানে ব্যবস্থা নেওয়ার জন্য।

এম মনসুর আলী

সরাইল, অরুয়াইল, ব্রাহ্মণবাড়িয়া