রবি এবং মিলভিক এক্সক্লুসিভ মাইহেল্থ মিলনমেলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:৫০

দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং মোবাইল ভিত্তিক স্বাস্থ্য ও বীমা সেবাদাতা প্রতিষ্ঠান মিলভিক সম্প্রতি মাইহেল্থ গ্রাহকদের উপস্থিতিতে তাদের দীর্ঘমেয়াদি সুসম্পর্ক উদযাপন করল। গ্রাহকদের সঙ্গে এই সম্পর্ক ২০১২ সালে শুরু হয়ে বিগত বছরগুলোতে তা ব্যাপকভাবে বেড়েছে। এছাড়াও রবি-মিলভিক ৬০০০ এরও বেশি বীমা দাবি পরিশোধ করেছে এবং প্রথমবারের মতো মাইহেল্থ অ্যাপ উন্মোচন করেছে। সম্প্রতি রবি’র প্রধান কার্যালয়ে রবি এবং মিলভিক এক এক্সক্লুসিভ মাইহেল্থ মিলনমেলার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন রবি’র ভাইস প্রেসিডেন্ট এবং ভিএএস মানিশ কুমার এবং বিআইএমএ-এর প্রতিষ্ঠাতা ও গ্লোবাল সিইও গুস্টাফ আগার্টসন।

বিআইএমএ-এর প্রতিষ্ঠাতা ও গ্লোবাল সিইও গুস্টাফ আগার্টসন বলেন, সব পরিবার যেন স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা পায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এটা জেনে খুবই আনন্দিত হয়েছি যে, জরুরি প্রয়োজনে হাসপাতাল ক্যাশব্যাক তাদের সহযোগিতা করেছে। আমরা রবি’র সঙ্গে এই অংশীদারিত্ব আরও সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি এবং বাংলাদেশে আরও লক্ষ পরিবারে এই সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। -প্রেস বিজ্ঞপ্তি