নাচে-গানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবান্ন উত্সব পালিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২৯

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নাচে-গানে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নবান্ন উত্সব পালিত হয়েছে। ফুরকুটিডাঙ্গা আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে সোমবার ফুরকুটিডাঙ্গায় এ উত্সবের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ফুরকুটিডাঙ্গায় ছিল সাজ সাজ রব। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী গ্রাম পরিষদের সভাপতি হাবিল হাসান কিস্সুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের জেপিও ফুলজান সিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, আদিবাসী নেতা মঙ্গল কিসকু প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।