সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বীজ আলু হিসেবে বিক্রি হচ্ছে সাধারণ আলু। আর তাই আলুর দামও বেড়েছে। দোকানিরা বলেন, এখন আলু রোপণের পুরো মৌসুম শুরু হয়েছে। বাজারে ক্রেতারা জানান, এ সময় আলু রোপণের প্রধান সময়, তাই হিমাগারের মালিক ও গৃহস্থবাড়ির লোকজন আলু বীজ হিসেবে বিক্রি করছেন। এতে তারা বেশি লাভবান হচ্ছেন। জেলা প্রশাসনের মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম খান বলেন, টানা বৃষ্টি আর বন্যায় কৃষকের জমিতে সবজি পচে যাওয়ার কারণে আলুর ওপর চাপ বেড়েছিল। আবার হিমাগারের আলু এখন বীজ হিসেবে বিক্রি হচ্ছে। তাই এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে ৮-৯ টাকা।
