রাজশাহী : উত্তরাঞ্চলসহ সারা দেশে শীত বাড়ছে। তাই গ্রামেগঞ্জে ভ্রাম্যমাণ লেপ সেলাইকারী ধুনিয়ারা এভাবেই ঘুরে বেড়িয়ে তোশক, লেপ সেলাই করছেন। তারা চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জ এলাকা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকন এলাকার পলাশবাড়ী পর্যন্ত বিভিন্ন গ্রামে মানুষের লেপ, তোশক সেলাই করছেন। সকাল থেকে চলে তাদের তুলা ধুনা আর লেপ সেলাইয়ের কাজ। ছবিটি মঙ্গলবার গোদাগাড়ী এলাকার পলাশবাড়ী গ্রাম থেকে তোলা —আজাহার উদ্দিন