চট্টগ্রাম অফিস
নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ মো. মনিরুল হক (৬৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তক্ষকসহ বান্দরবান থেকে ঢাকায় যাওয়ার পথে তাকে আটক করা হয়। সে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, সে বান্দরবান থেকে তক্ষকটি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
