কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় নারী নেতৃত্বের অনন্য উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৬ সংসদীয় আসন (আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশন) এলাকার সবকটি অর্থাত্ ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নারীদের নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে চারটি বিদ্যালয়ে সভাপতি এবং ১২৮টি বিদ্যালয়ে সহসভাপতি পদে নারীদের নির্বাচিত করা হয়। সোমবার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে নবগঠিত এসব কমিটির সভাপতি, সহসভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার।
আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এতে সভাপতিত্ব করেন।
