দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনায় গতকাল মঙ্গলবার বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দর্শনা চেকপোস্টের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এর আয়োজন করা হয়। সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া শাহাদত্ খান আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কর্নেল প্রমোদ কুমার আনন্দ। বিজিবির ১১ জন এবং বিএসএফের ১০ জন কর্মকর্তা এতে অংশ নেন। এ সময় বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার রোধ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করতে নিয়মিত যৌথ টহলসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
