চাল আত্মসাত্ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৩

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুরে ভিজিডির চাল আত্মসাতের মামলায় ৯ নম্বর রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ১৭ নভেম্বর চাল আত্মসাতের মামলা দায়ের করেন রিফাইতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং ভুক্তভোগীর ভাই মো. মুন্না। ঐ মামলায় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম জামিনের আবেদন করলে বিচারক মো. এনামুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।