কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ নম্বর আমলি আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। মাসুম বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর গ্রামের আনা মিয়ার মেয়ে আসমা আক্তারকে পারিবারিক কলহের জের ধরে ২০১৬ সালের ২০ এপ্রিল গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মাসুম বিল্লাহ। পরদিন নিহতের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।