কাউখালীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৪

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে পাঁচ কেজি গাঁজাসহ আলম হাওলাদার (৬০) এবং তার ছেলে নাসিম ওরফে রেজাউলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চিরাপাড়া গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কারবারি আলম হাওলাদারের ঘরের পাশের গর্ত থেকে বিস্কুটের টিনের বাক্সে পলিথিন ব্যাগে স্কচটেপ পেঁচানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।