করোনার নমুনা দেওয়ার পরদিন এক জনের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৪

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় করোনার নমুনা দেওয়ার পরদিন এক জনের মৃত্যু হয়েছে। গত ১৯ নভেম্বর উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙা গ্রামের মো. মহিউদ্দিন (৫০) জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরদিন ২০ নভেম্বর তীব্র শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। সোমবার বিকালে, অর্থাত্ ২৩ নভেম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ দিন মহিউদ্দিনসহ চার জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। অন্যদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। উপজেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩, আক্রান্ত ২৫৮ জন, সুস্থ ২৪৯ জন এবং আইসোলেশনে আছেন ছয় জন।