মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মতিন আকন
আজ বুধবার ২৫ নভেম্বর বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মরহুম মো. আবদুল কাদের মাস্টারের সেজো ছেলে দৈনিক ইত্তেফাকের সাবেক ঊর্ধ্বতন নির্বাহী (প্রশাসন) মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মতিন আকনের অষ্টম মৃত্যুবার্ষিকী। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মেহেরুননেছ মিথুন এবং ইসলামিয়া চক্ষু হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জেবুননেছা তিলাত মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
