মাহবুবা চৌধুরী
ঢাকার জিন্দাবাহার চৌধুরী বাড়িস্থ সাবেক খাদ্য নিয়ন্ত্রক মরহুম গোলাম রসুল চৌধুরীর স্ত্রী মিসেস মাহবুবা চৌধুরী সোমবার রাত ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার দুই ছেলে আমেরিকা ও এক মেয়ে কানাডা প্রবাসী। বড় জামাতা কমিটমেন্ট অ্যাডভারটাইজিংয়ের মালিক ও মেজো জামাতা মেজর জেনারেল মোহাম্মদ ইম্রুল কায়েস (অব.)। আগামী ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা ৩০/৩বি, জিন্দাবাহার চৌধুরী বাড়িস্থ নিজস্ব পারিবারিক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এম এ আলী চৌধুরী
নোয়াখালীর সেনবাগ উপজেলার এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ আলী চৌধুরী (৯২) গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকালে কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামে তার প্রতিষ্ঠিত বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
