প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃষক লীগের শোভাযাত্রা

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৭

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ধান, চাল ক্রয় কমিটিতে জেলা-উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ধন্যবাদ জানিয়ে নবাবগঞ্জে শোভাযাত্রা করেছে উপজেলা কৃষক লীগ। গতকাল সোমবার বিকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) কৃষক লীগের সহসভাপতি নাসির উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সহসভাপতি খন্দকার আবুল আরিফ হিটু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিলু, নারী নেত্রী মায়ারানী বাউল প্রমুখ।